উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২৪ ৯:৫০ এএম

কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়ি-ঘর। সারারাত ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

দুই দিন বন্ধ থাকার পর টেকনাফ সদর, সাবরাং শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ।

টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়ি-ঘর।

বিজ্ঞাপন

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ২ দিন বন্ধ থাকার পর ফের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ। মানুষ অনেক আতঙ্কে আছেন।

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলম বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ২দিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির অধিক ঘর বাড়িতে ফাটল দেখা দিয়েছিল।

এই বিষয়ে টেকনাফ-২ বিজিবির সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...