প্রকাশিত: ০৯/০৮/২০১৮ ৯:৫৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে এডিবি এবং বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে চুক্তি হয়।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং এডিবির পক্ষে এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন পার্কাশ চুক্তিতে সই করেন।
বাংলাদেশের মৌলিক অবকাঠামো নির্মাণ ও রোহিঙ্গাদের সহায়তায় মোট ২০০ মিলিয়ন ডলারের অনুদানের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দিল এডিবি।মনমোহন পার্কাশ বলেন, চলতি বছরে মে মাসে রোহিঙ্গাদের অনুদান সহায়তার জন্য বাংলাদেশ সরকারের অনুরোধে দুই মাস পর সহায়তা প্রকল্পটি দ্রুতগতিতে প্রস্তুত, প্রক্রিয়া এবং অনুমোদন করেছে এডিবি।
তিনি বলেন, আমরা খুব খুশি যে এডিবির সদস্য দেশগুলো দ্রুত অনুদান তহবিলের অনুমোদন করেছে। আমরা এরইমধ্যে উপ-প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু করেছি।
এডিবির ১০০ মিলিয়ন ডলারের অনুদান প্রকল্প কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, পানি সরবরাহ, স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি হ্রাস, সড়ক নির্মাণ প্রভৃতি কাজে সহায়তা দেবে।
প্রকল্পটি প্রয়োজনীয় খাদ্য বিতরণ এবং সংরক্ষণ কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা সুবিধা এবং জরুরি কাজের জন্য আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে সড়ক পুনর্নির্মাণ করবে।
এছাড়া কক্সবাজার থেকে টেকনাফ ও অন্যান্য এলাকায় যেতে সড়ক পুনর্নির্মাণ করবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...