প্রকাশিত: ০৬/০৬/২০১৬ ১:২৭ পিএম , আপডেট: ০৬/০৬/২০১৬ ৫:১৬ পিএম

13320002_1293726023990702_4222353713221930320_n-picsayউখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ সড়কের শফি উল্লাহ কাটা নামক এলাকায় মর্মান্তিক সড়ক দূঘর্টনায় ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত পুলিশ নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শী ও থাইংখালী হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটা নামক এলাকায় টেকনাফ থেকে কক্সবাজার গামী যাত্রীবাহী মাহিন্দ্রা সিএনজি ও টেকনাফ মূখী ডাম্পার গাড়ীর সাথে মূখোমূখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন সহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ মহিলা রয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন। রামু হাইওয়ে পুলিশের ওসি আজাদ মিয়া নিহত হওয়ার কথা সত্যতা স্বীকার করেন।

নিহতরা
নিহতরা

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...