ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৫ ৬:৩২ এএম , আপডেট: ০৪/০৫/২০২৫ ১১:১১ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি কারে তিনজন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোহাম্মদ মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়।

তাদের বিরুদ্ধে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

জানাযায়, সে উখিয়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন , বর্তমানে সে কোথাও কোন দায়িত্বে নাই। গত ডিসেম্বর থেকে জানুয়ারীর সেটআপে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer