উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/০৩/২০২৫ ৬:৪৫ পিএম , আপডেট: ১০/০৩/২০২৫ ৬:৫০ পিএম

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালুতে আটকে থাকা একটি মালবাহী লরির কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

সোমবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে লোহার পাইপ বোঝাই করা ঐ লরিটির কারণে সড়কের দুই প্রান্তে শত-শত যানবাহন আটকা পড়ে।

এসময় দীর্ঘ দুই কিলোমিটার সড়ক জুড়ে তৈরি হয় জনভোগান্তি, গণপরিবহনের যাত্রীদের পায়ে হেটে যেতে দেখা যায় গন্তব্যে।

প্রায় দুই ঘন্টা অতিবাহিত হতে চললেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, মাত্র দেড় কিলোমিটার অদূরে শাহপুরী হাইওয়ে থানা হলেও যানজট নিরসনে কোনো পুলিশ সদস্যের দেখা মিলেনি।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাওয়া হলে বিষয়টি জানেন না জানিয়ে “ওখানে যানজট কেনো হবে?” উলটো প্রশ্ন রাখেন শাহপুরী হাইওয়ে থানা’র ইনচার্জ মাহবুবুল কবির।

জাতীয় এই মহাসড়কের উখিয়া অংশে প্রায় ১৩ টি ঝুঁকিপূর্ণ বাক রয়েছে, এছাড়াও নানা কারণে এখানে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। সুত্র, টিটিএন

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...