উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০২/২০২৫ ১১:৪৩ এএম , আপডেট: ২১/০২/২০২৫ ৩:০২ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক রোহিঙ্গা গৃহবধূ। বৃহস্পতিবার সকাল ৯টায় কুতুপালং ক্যাম্প-১-এ আরটিএমআই এর একটি ক্লিনিকে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম হয়।ব্র্যাক ক্লিনিক সূত্রে জানা গেছে, নবজাতক চারজনই কন্যাসন্তান। স্বাভাবিক ডেলিভারি হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। আরটিএমআই এর ক্লিনিকটির চিকিৎসক ও মিডওয়াইফরা একসঙ্গে চারটি সন্তানের সুস্থ ও স্বাভাবিকভাবে ডেলিভারি করাতে পেরে আনন্দিত। ওই নারীর পরিবারের সদস্যরাও আনন্দ প্রকাশ করেছেন।

ওই রোহিঙ্গা গৃহবধূ আয়েশা বেগমের স্বামী মোহাম্মদ আয়াছ জানান, আমি ও আমার পরিবার আনন্দিত। এর আগেও দুই মেয়ে ও এক ছেলে রয়েছে আমাদের। নতুন করে আরো ৪টি মেয়েসন্তান দিয়েছেন আল্লাহ।

আয়াছ আরও জানান, এটি আমার স্ত্রীর চতুর্থ ডেলিভারি ছিল। সে আগে থেকেই জানতো যমজ শিশু জন্ম দেবে। আমিও সতর্ক ছিলাম। স্ত্রীর তীব্র ব্যথা শুরু হলে আরটিএমআই ক্লিনিকে নিয়ে আসি। চিকিৎসক ও মিডওয়াইফরা দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেলেও তাকে সিজার করাতে হয়নি।

আরটিএমআই এর ক্লিনিকের এক চিকিৎসক জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়া বিরল ঘটনা। এটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রথম। আমরা চিকিৎসার পাশাপাশি পরামর্শ দিচ্ছি৷ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লিনিকে থাকবেন তিনি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...