ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৯/২০২৩ ১:৫৭ পিএম , আপডেট: ১২/০৯/২০২৩ ১:৫৮ পিএম

বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২১ নাগরিককে আটক করে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের নাফনদী সংলগ্ন সদর ইউনিয়নের বড়ইতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, আনোয়ার খান, হাফিজ আনোয়ার, জিয়াবুর রহমান, ইউনুস, জিয়াউর রহমান, হারুন, আনোয়ার, মোসাম্মত খতিজা, মমতাজ বেগম, দুলো, নুর হাফেজ, দিল বাহার, সায়েরা, সেতারা, সামিরা, খালেদা, ইছাক, মুসতাকিমা, সাহেদ আলম, রমজান আলী ও সাহেদ। তারা সবাই মিয়ানমারের আরকান রাজ্য মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মিয়ানমারের নাগরিক নাফনদী পার হয়ে বড়ইতলী নামক স্থান দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবির টহলদল তাদেরকে আটক করে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু। বিজিবির সদস্যরা তাদেরকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নাফ নদী দিয়ে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। চিকিৎসার অজুহাতে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল বলে জানা গেছে।

ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে বাংলাদেশে অনুপ্রেবেশকালে মিয়ানমারের ২১ জন নাগরিককে আটক করে বিজিবির সদস্যরা। তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer