ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৯/২০২৩ ৯:২৬ এএম , আপডেট: ০৪/০৯/২০২৩ ৯:২৬ এএম

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এর গহীন পাহাড়ের জলাধার থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা এই মৃত হাতি দেখতে পেয়ে বন বিভাগকে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন গিয়ে হাতিটি উদ্ধার করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরওয়ার আলম জানান, স্থানীয়দের মাধ্যমে মৃত হাতি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন গিয়ে হাতিটি উদ্ধার করে। একই সঙ্গে বনবিভাগের মেডিকেল টিম ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে বিষয়টি অবহিত করলে তারা গিয়ে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত হাতিটি মাটি চাপা দেয়া হয।

পরীক্ষার রিপোর্ট হাতে পেলে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer