ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৭/২০২৩ ২:১১ পিএম , আপডেট: ২৭/০৭/২০২৩ ২:১৩ পিএম

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জড়ো হয়ে স্লোগান দেওয়া শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। এতে সড়ক সংকুচিত হয়ে এক সারিতে যানবাহন চলাচল করতে থাকে।

এ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নির্দেশ দেয়, সড়ক ছেড়ে দিতে হবে ১০ মিনিটের মধ্যে। দেখা গেল ৫ মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে গেছে।

এদিকে শুক্রবারের কর্মসূচি ঘোষণা পর বুধবার বিকাল থেকেই কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে ফুটপাতের অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদের পাশেই প্রিজন ভ্যানসহ সাঁজোয়া যান রাখা আছে।

তবে এ সময়েও বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় সেখানে পুলিশের কয়েকজন কর্মকর্তা বিএনপির নেতাকর্মীদের সামনে গিয়ে ১০ মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে বলেন। দেখা যায়, এই নির্দেশ দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সড়ক ফঁকা হয়ে যায়।

পরবর্তীতে ১১টা ৪৫ মিনিটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের রাজধানীর নয়াপল্টনে জড়ো না হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...