উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০৬/২০২৩ ৩:৪৬ পিএম , আপডেট: ১৩/০৬/২০২৩ ৩:৪৮ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) ভোর ৫টায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১০ ব্লক এইচ/৩২ এ ঘটনা ঘটে।

উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম বশির উল্লাহ (৩৫)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ ব্লক এইচ/৩২ এর ফজু মিয়ার ছেলে।

ক্যাম্প সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১০ এর এইচ/৩২ ব্লকে আরসা ও আর এস ও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপ মিলে আনুমানিক ১০ থেকে ১২ রাউন্ড গুলি বিনিময় করে। পরে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক বশির উল্লাহ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ক্যাম্প-৯ এর আইএমও হাসপাতালে ভর্তি করা নেওয়া হয়। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে কক্সবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, গোলাগুলিতে জড়িতরা আরসা ও আরএসও’র সন্ত্রাসী বলে দাবি ক্যাম্পবাসীর।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার ভোরে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer