ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৩ ৬:১৭ এএম , আপডেট: ১২/০৫/২০২৩ ৬:২০ এএম

কক্সবাজার দক্ষিণ বনবিভাগ ইনানী বন রেঞ্জের আওতাধীন রাজাপালং বনবিটের শীর্ষ দুর্নীতিবাজ বিট কর্মকর্তা মনসুর রহমান বিটের নাইতাঘোনা নামক এলাকার মৃত কালুর ছেলে মালেশিয়া প্রবাসী ছৈয়দ আলম, একই এলাকার আব্দুল খালেকের দুই মালেশিয়া প্রবাসী ছেলে রফিক ও সৌদি আরব প্রবাসী শাহ আলম, কালা মনুর ছেলে দুবাই প্রবাসী নুরুল আলম ও ছৈয়দ নুরে ভরের আলী আহমদ সহ শীর্ষদের সাথে আঁতাত করে তাদেরক সরকারি বনভুমির জায়গায় স্থাপনা নির্মানে সহযোগিতা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুবাই প্রবাসী নুরুল আলম বলেন, আমি দুবাই থেকে এসে সালাম মুন্সির সাথে কথা বলে ভাউন্ডারির কাজ করতেছি।
এব্যাপারে মুন্সি আব্দুস সালাম বলেন, বিট অফিসার যদি সহযোগিতা করলে আমি কি করতে পারি। টাকা নিলে বিট অফিসার নিয়েছে। আমিতো আর নিইনি।

রাজাপালং বিট অফিসার মনসুর রহমান বলেন, টাকা না নিয়ে কি করবো, অফিসের অনেক খরচ আছে তাই, হঠাৎ করে উর্ধতন কর্মকর্তারা চলে আসে তাদের খাবারদাবার আবার বিভাগীয় অফিসের অফিস সহকারীকে মাস শেষে টাকা দিতে হয়। আবার রেঞ্জ অফিসকেও মাস শেষে কত টাকা পেয়েছি তার হিসাব দিতে হয়, আর কত জায়গায় টাকা দিতে হয়, তাহলে এত গুলো টাকা আমি কোথায় পাবো। তাই এসব করে কাজ করতে হয়

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer