উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১০/২০২২ ৪:৫৫ পিএম , আপডেট: ০৫/১০/২০২২ ৪:৫৬ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মিয়ানমারের খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে। কিন্তু আমাদের সরাসরি কিছু করার সাহস তাদের নেই। বহুদিন ধরে ওরা এমন করছে। এটা দুনিয়ার মানুষে জানে।’
বুধবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ-বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমাদের প্রয়োজন সহনশীলতা, আর সেটা আমাদের সরকারপ্রধান দেখাচ্ছেন। এটা ভালো। যু্দ্ধ করলে করা যাবে, বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোন ফায়দা হবে না।’

এম এ মান্নান বলেন, আমরা সীমান্তে শান্তি চাই। দেশের ভেতরেও শান্তি চাই। মিয়ানমার যদি প্রতিনিয়ত খোঁচায়, তাহলে বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হবে। সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে, সেনাবাহিনীসহ অন্যান বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ।

আসল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে, বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

চীন-মিয়ানমার-বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক ভালো। তাই চলমানসমস্যা সমাধানের জন্য উভয় পক্ষের সাথে কথা বলার পরামর্শ দেন মন্ত্রী। সুত্র: বাংলাভিশন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...