প্রকাশিত: ২৯/০৫/২০২২ ৬:১৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::
সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কার্যক্রম শুরু করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ।
আজ রবিবার দুপুর ১২ টা সময় উখিয়া উপজেলার পালংখালী, কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠে ২টি হাসপাতাল ও ১ টি ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা ও সীল গালা করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজ উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা, ডা. রনজন বড়ুয়া রাজনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের শুরুতে অভিযানিক টিম বালুখালী বাজার সংলগ্ন ‘‘বি. কে. ডেন্টাল কেয়ারে’’ মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ক্লিনিকে কাউকে পাওয়া যায়নি। এ সময় ডেন্টাল কেয়ারটি সীল গালা করে বন্ধ ঘোষনা করা হয়।
পরবর্তীতে পালংখালী বাজার সংলগ্ন ‘‘তাজমান হাসপাতাল’’ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালীন উক্ত হাসপাতালের কাগজপত্র পর্যালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর হতে নিবন্ধনের কোন কাগজের প্রমাণাদি পাওয়া যায়নি। ফলে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত হাসপাতালকে ৪০ হাজার টাকা অর্থ দন্ডসহ হাসপাতালটি বন্ধ ঘোষনা করা হয়। পরে কোটবাজার ‘‘অরিয়ন হাসপাতাল’’ হাসপাতালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালীন উক্ত হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইল কোর্ট টিম উক্ত হাসপাতালটিকে পূণরায় তালাবদ্ধ ও সীলগালা করে বন্ধ ঘোষনা করেন।
অভিযানের সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন মহিন, স্যানিটারী ইন্সপেক্টর জনাব মোঃ নুরুল আলম, পরিসংখ্যানবিদ সঞ্জয় দাশ সহ পুলিশ প্রশাসনের সদস্যরা।

পাঠকের মতামত

কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সৈকতের ...

উখিয়া-টেকনাফে জমি রেজিস্ট্রেশনে ‘অনুমতি’ প্রথা বাতিলের দাবি

কক্সবাজারের উখিয়া-টেকনাফসহ জেলার বিভিন্ন উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পূর্বানুমতি ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে এগোচ্ছে সমীক্ষা

প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন গতি পেয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সমীক্ষার কাজ। প্রাকৃতিক ...
Single Page Footer