প্রকাশিত: ০৭/১১/২০১৯ ৭:৩১ পিএম , আপডেট: ০৭/১১/২০১৯ ৭:৩৩ পিএম

উখিয়া নিউজ এ প্রকাশিত আমাদের সোশ্যাল সেফটিনেট প্রকল্পে কর্মরত একজন কর্মীর বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে ওর্য়াল্ড ভিশন গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে। এই অভিযোগ সম্পূর্ণরুপে অসত্য ও ভিত্তিহীন। আমরা তদন্ত করে দেখেছি যে, আনিকা অথবা ওর্য়াল্ড ভিশন এর অন্য কোনও কর্মীর সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া যায় নি।
কক্্রবাজারে স্থানীয় সরকারের সকল স্তরের সাথে অংশীদারের ভিত্তিতে এবং বাংলাদেশ ডাক অফিসকে অর্থ বিতরণের প্রতিনিধি করে আমরা এই প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর প্রক্রিয়া প্রয়োগ করেছি যার মাধ্যমে রাজাপালং ইউনিয়নের ১,৮৭২ বিধবা, প্রবীণ এবং প্রতিবন্ধী মানুষ উপকৃত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে অভিযোগগুলি তদন্ত করেছি।
ওর্য়াল্ড ভিশন কক্সবাজার জেলায় ৩০ বছর, বাংলাদেশে প্রায় ৫০ বছর ধরে শিশু, তার পরিবার ও কমিউনিটির জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসবে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার সকল নিয়ম ও নীতিমালা অনুসরণ করে বাংলাদেশ সরকারের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।

জিরো টলারেন্স নীতিমালা:

উপকারভোগীদের প্রতি কোন শোষণ বা কর্মক্ষেত্রে যে কোন ধরণের জালিয়াতি, ঘুষ বা দুর্নীতির জন্য আমাদের অবস্থান শূণ্য সহনশীল।
ওর্য়াল্ড ভিশন নারী, শিশু বা অন্যান্য দুর্বল প্রাপ্তবয়স্কদের শোষণ বা অপব্যবহার সম্পর্কে যে কোন অভিযোগ বা রির্পোটকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। এধরনের জালিয়াতি, ঘুষ বা দুর্নীতি প্রতিরোধের জন্য আমাদের কঠোর ব্যবস্থা রয়েছে এবং এই ধরণের বিশ^াসযোগ্য রির্পোটগুলো আমরা তদন্ত করি। তদোপরি আমরা আমাদের নীতি ও প্রক্রিয়াগুলো যুগোপযোগী করার কাজ অব্যাহত রেখেছি।
ওর্য়াল্ড ভিশন কখনই কর্মী অথবা স্বেচ্ছাসেবী নিয়োগ করার বিনিময়ে কোন ধরণের আর্থিক লেনদেন করে না। আমরা এমন প্রত্যক্ষদর্শী অথবা ভুক্তভোগীদের তাৎক্ষণিকভাবে ওর্য়াল্ড ভিশন এর সাথে যোগাযোগ অথবা গোপনীয় গ্লোবাল হটলাইন (+১-৫০৩-৭২৬-৩৯৯০) নম্বরের মাধ্যমে রির্পোট করার জন্য উৎসাহিত করি। রির্পোটের বিশ^াসযোগ্যতা যাচাই করার মাধ্যমে পুঙ্খানুপঙ্খভাবে তদন্ত করা হয়।

উপকারভোগী জনগোষ্ঠী সম্পৃক্তকরন:

সোশ্যাল সেফটিনেট প্রকল্পের জন্য এককালীন উপকারভোগী বাছাই করার ক্ষেত্রে ওর্য়াল্ড ভিশন স্থানীয় সরকারের সকল স্তর এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে থাকে। জেলা প্রশাসক উপকারভোগীদের তালিকা সরবরাহ করেছেন, যা সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) দ্বারা যাচাইকৃত এবং উপজেলা চেয়ারম্যান দ্বারা অনুমোদিত হয়েছে। এই তালিকা চেয়ারম্যান, ডিএসএস এবং ওর্য়াল্ড ভিশন এর যাচাইকারী দলগুলির অনুমোদনের ভিত্তিতে ইউএনও এর কাছে জমা দেয়া হয়েছিল।
স্বচ্ছ বিতরণ: বাংলাদেশ ডাক ঘর একটি স্বতন্ত্র, নিরপেক্ষে তৃতীয় পক্ষ ২ থেকে ৪ অক্টোবর নির্বাচিত অনুমোদিত উপকারভোগীদের মধ্যে অর্থ বিতরণ করেছে। ওর্য়াল্ড ভিশন এই বিতরণ কার্যক্রম সতর্কতার সাথে মনিটরিং করেছে।

উপকারভোগী উদ্বুদ্ধকরন:

বিতরণের আগে, বিতরণের সময় এবং বিতরণের পরে ওর্য়াল্ড ভিশন উপকারভোগীদের সচেতনতামূলক অধিবেশন পরিচালনা করেছে। তাদেরকে বলা হয়েছিল সোশ্যাল সেফটিনেট সহায়তার জন্য কোনও ফি নেয়া হয় না এবং কোনও সময় ফি নেয়া হবে না। ৪ অক্টোবর রাজাপালংয়ে বিতরণ করা হয়। তখন থেকে কোনও উপকারভোগীদের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। আমরা ৮০ জন উপকারভোগীদের সাক্ষাৎকার নিয়েছি, কিন্তু কেউ বিতরণের সাথে জড়িত কর্মীদের বিপক্ষে দুর্নীতি বা অন্যায় আরণের রির্পোট করেনি।
ওয়ার্ল্ড ভিশন একটি খ্রিস্টান, ত্রাণ, উন্নয়ন এবং অ্যাডভোকেসি সংস্থা যা শিশু, তার পরিবার ও কমিউনিটির দারিদ্র্য বিমোচন ও সকল অন্যায্যতা দূরীকরণে নিরলস কাজ করতে বদ্ধপরিকর।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer