প্রকাশিত: ৩১/০৩/২০২১ ৯:০৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফরে আসছেন। আগামী ৯ এপ্রিল কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আসবেন তিনি। মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু সম্মেলন নিয়ে আলোচনা করতে জন কেরির এই সফর।

বুধবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা পোস্টকে বলেন, ‘জন কেরি ৫ থেকে ৬ ঘণ্টার জন্য ঢাকা সফরে আসবেন। উনি মূলত জলবায়ু সম্মেলন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে আসবেন। আমরা তাকে স্বাগত জানাই। উনি আগেই জানিয়েছিলেন যে, বাংলাদেশে আসবেন।’

আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীর্ষ জলবায়ু সম্মেলনের আয়োজন করেছেন। করোনাভাইরাসের কারণে সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

জন কেরির এই সফরে জলবায়ু ছাড়া অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা হবে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করেছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন; আমরা সেটাতে জয়েন করবো। যেহেতু আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার, আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি, জন কেরি এসে আমাদের সঙ্গে আলাপ করবেন। এটা আমাদের জন্য সুযোগ। সম্মেলনে আমরা কোন বিষয়গুলো তুলে ধরব সেটা ওনার সঙ্গে আলাপ করা যাবে।’

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেই সফরে জন কেরির সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেসময় ঢাকার সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার আগ্রহের কথা জানায় ওয়াশিংটন।

গত ২৭ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন জন কেরি। সেই ফোনালাপে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একযোগে কাজ কাজ করতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer