প্রকাশিত: ২৮/০২/২০২১ ৬:৪৫ পিএম

সুজাউদ্দিন রুবেল
‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি’
ইসলামী সহযোগিতা সংস্থা ‘ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে ওআইসি।

‘ওআইসি’ চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত্য করতে কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এর আগে ‘ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। উক্ত বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।
বৈঠকে প্রতিনিধি দলে ওআইসি’র সহকারি মহাসচিব ইউসেফ আলডোবেয়া’র নেতৃত্বে ৫ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্য রয়েছে।
এছাড়াও একইদিন সকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যায়। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer