প্রকাশিত: ২১/১২/২০২০ ১১:১৮ এএম

রাজধানীর তেঁজগাও পি এইচ পি অটোমোবাইলের শোরুমে ২০২১ মডেলের নিউ সাগা এমসিসি সিগন মডেলের এ গাড়িটির শুভ উদ্ভোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন পি এইচ পি অটোমোবাইলের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান।

ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ বলেন, ১৫০০ সিসির এ গাড়িটি দেশেই তৈরি করা হয়েছে। তবে গাড়িত্বে আনা হয়েছে নতুনত্ব। গ্রীন, বাম্পার, ইন্টেরিয়র, গিয়ার বক্স, কুশনসহ ইঞ্জিনে আনা হয়েছে পরিবর্তন। যা বাইরের দেশের গাড়িগুলো থেকেও উন্নত।

তিনি বলেন, গাড়িটি দেশের বাজারে পরিবর্তন ঘটাবে। আশা করছি ঢাকার মার্কেটে একটি বড় ধরনের পরিবর্তন আনা হবে। তবে মানুষকে দেশের তৈরি গাড়ি কেনার ক্ষেত্রে আগ্রহ থাকা উচিত। তাতে অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিএইচপির নির্বাহী পরিচালক তাহসির করিমসহ প্রমুখ। তারা সবাই মিলে গাড়িটি চালিয়ে পরিদর্শন করেন।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...