প্রকাশিত: ১৩/০৯/২০২০ ৭:৫৫ পিএম , আপডেট: ১৩/০৯/২০২০ ৭:৫৬ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫ এর সদস্যরা উখিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের জন্য মজুদ করা ২৩ বোতল বিদেশী মদসহ একজনকে আটক করেছে।

সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর সকাল ১১টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মরিচ্যা লাল ব্রীজের উত্তর পাশে মরহুম ফেরদৌস চেয়ারম্যানের বাড়ির সামনে পাকাঁ রাস্তায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি বস্তাসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পশ্চিম পাগলির বিলের মৃত জাগের হোছনের পুত্র নুরুল ইসলাম (৩৪) কে আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে তার সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৩টি বিদেশী ম্যান্ডেলা রামের বোতল ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত আসামীকে রামু থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...