প্রকাশিত: ০৯/০৯/২০২০ ৯:৩৯ এএম , আপডেট: ০৯/০৯/২০২০ ৯:৪১ এএম
রোহিঙ্গা

রোহিঙ্গা
কক্সবাজারে ৯ রোহিঙ্গাসহ নতুন করে ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে; এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জন রোহিঙ্গাসহ ৪ হাজার ২৫৭ জনে।

মঙ্গলবার রাত সোয়া ১০ টায় কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

ডাঃ অনুপম বড়ুয়া বলেন, সোমবার কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ৫২৪ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এবং অন্য ৪৬০ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। পজেটিভ শনাক্ত হওয়াদের মধ্যে ৬২ জন নতুন করে আক্রান্ত এবং ২ জনের ফলোআপ।

” মঙ্গলবার নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ৬২ জনের মধ্যে ৪৮ জন কক্সবাজারের বাসিন্দা। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ৫ জন বাসিন্দা এবং চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ৩ জন ও বাঁশখালী উপজেলার ৬ জন বাসিন্দা রয়েছে। ”

তিনি বলেন, ” জেলায় নতুন আক্রান্ত ৪৮ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, রামু উপজেলার ৫ জন, উখিয়া উপজেলার ৫ জন, টেকনাফ উপজেলার ২ জন, চকরিয়া উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ১ জন ও মহেশখালী উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে।

এছাড়া মিয়ানমার নাগরিক রোহিঙ্গা ক্যাম্পের ৯ জন বাসিন্দা রয়েছে। “

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ১৪৮ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৫৭ জনে।

এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ২০৬৬ জন, রামু উপজেলার ৩৩৪ জন, উখিয়া উপজেলার ৪২৯ জন, টেকনাফ উপজেলার ৩৩৫ জন, চকরিয়া উপজেলার ৪২৫ জন, পেকুয়া উপজেলার ১৬৭ জন, মহেশখালী উপজেলার ২৬২ জন ও কুতুবদিয়া উপজেলার ৯১ জন বাসিন্দা রয়েছে।

এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ১৪৮ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৩ হাজার ৫৪৪ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। এদের মধ্যে ৬ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ৩৭ হাজার ৮২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

পাঠকের মতামত

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...

সীমান্ত নিরাপত্তায় পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হচ্ছে রামু সেনানিবাস

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও কৌশলগত সামরিক সক্ষমতা ...
Single Page Footer