প্রকাশিত: ০৭/০৪/২০১৭ ৯:৫৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নিয়ম ভেঙে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে চট্টগ্রামের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিলের ব্যবস্থা নিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং আইডিয়াল হাই স্কুল, ন্যাশনাল ইংলিশ স্কুল, বাংলাদেশ এলিমেন্টরি স্কুল এবং মির্জা আহম্মেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া ভর্তি নীতিমালার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করার জন্য আরও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা প্রদানের ব্যবস্থা নিতেও বোর্ড চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...