ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/১০/২০২৬ ৮:০১ এএম

বাংলাদেশ ছাত্রলীগ কে নিষিদ্ধ ঘোষণার প্রায় দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে এস এম সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু মোহাম্মদ মারুফ আদনানকে বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

এর আগে ২০২০ সালের ২ নভেম্বর কক্সবাজার জেলা ছাত্রলীগের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে এস এম সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং আবু মোহাম্মদ মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটিটির অনুমোদন দেন।

দীর্ঘ প্রায় ছয় বছর পর ওই আংশিক কমিটির পূর্ণাঙ্গ রূপ পেল ৮৩৭ সদস্যের কমিটির মাধ্যমে। প্রকাশিত কমিটিতে বিপুলসংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন পদে রাখা হয়েছে। এর মধ্যে সহসভাপতি পদেই রয়েছেন ১৯২ জন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ২২ জন এবং সাংগঠনিক সম্পাদক ২০ জন রয়েছেন বলে প্রকাশিত কমিটির তথ্য থেকে জানা গেছে।

২০২০ সালের ২ নভেম্বর সভাপতি-সাধারণ সম্পাদক নির্ধারণ করে আংশিক কমিটি গঠনের প্রায় ছয় বছর পর, ২০২৬ সালের ৮ অক্টোবর ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের কথা প্রকাশ করা হলো। এর মাঝের সময়ে ২০২৪ সালের ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

ফলে নিষিদ্ধ অবস্থায় ছাত্রলীগের জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত কমিটি অনুযায়ী, ৮৩৭ সদস্যের এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করা হয়।

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা!

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধ্য রাজাপালং এলাকায় জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে বিরোধের ...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, ৫৬টিতেই নেই গেটম্যান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে নেই গেটম্যান। এসব লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা ...