
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে উখিয়া শাখা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া শাখার ম্যানেজার সাইফুল ইসলাম, উখিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, জয়নাল আবেদিন স্বপন বাবু, জয়নাল আবেদিন এবং উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের পথচলা, গ্রাহকসেবা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা তুলে ধরেন।
পরে অতিথি ও গ্রাহকদের সঙ্গে নিয়ে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়।


পাঠকের মতামত