ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১০/২০২৬ ৯:১৬ এএম
ছবি-প্রতীকী

কক্সবাজারের রামুতে বিজিবির গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে রামু উপজেলার চেইন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কায়সারসহ কয়েকজন জানান, চেইন্দা এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ৩০ বিজিবির একটি বড় ট্রাক গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে রামু হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এস আই ফজলুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সিএনজি অটোরিকশা দেখতে পায় বিজিবির গাড়িটি ছিল না। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত অবস্থায় ছিলেন।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
ওসি আরো জানান, সিএনজিটি উখিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং, ৫৬টিতেই নেই গেটম্যান

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭ ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে নেই গেটম্যান। এসব লেভেল ক্রসিংয়ে বাড়ছে দুর্ঘটনা ...

রোহিঙ্গা ক্যাম্পে আইওএম’র নারী প্রকৌশলীর মৃত্যু, মাসেও মেলেনি কারণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ফারহানা হকের মৃত্যুর এক মাসের বেশি সময় ...

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশুর ইনফেকশন-রক্তক্ষরণ, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষতস্থানে ইনফেকশন ...

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ...