প্রকাশিত: ২০/০৫/২০২১ ৭:২০ এএম

ইমাম খাইর::
গত ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত ৬ দিনে ১২০ জন রোহিঙ্গার করোনা শনাক্ত হয়েছে। এ সময় মোট স্যাম্পল টেস্ট করা হয় ৬৩২ জনের।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির বুধবার (১৯ মে) সিবিএনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৪ মে ৭১ স্যাম্পলে ৮ জন, ১৫ মে ৭৪ স্যাম্পলে ১০ জন, ১৬ মে ৩৬ স্যাম্পলে ৫ জন, ১৭ মে ৭৫ স্যাম্পলে ২৩ জন, ১৮ মে ১৭৪ স্যাম্পলে ২৯ জন এবং ১৯ মে ২০২ স্যাম্পলে পজিটিভ হয়েছে ৪৫ জন।

ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির জানান, রোহিঙ্গাদের স্যাম্পল কালেকশন করা খুবই কঠিন। আর যারা পজিটিভ তাদের আইসোলেশন রাখাও কঠিন। যদি পর্যাপ্ত স্যাম্পল কালেকশন করা যেত, রোগীর সংখ্যা অনেক গুণ বেশি হতো।

রোহিঙ্গাদের ভ্যাক্সিনেশন এখন সময়ের দাবি। না হলে স্থানীয়দের মাঝে যে করোনা নিয়ন্ত্রণে আসছে তা ভেস্তে যেতে পারে বলে মন্তব্য কক্সবাজারের এই বিশেষজ্ঞ চিকিৎসকের।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...