উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০১/২০২৩ ৩:০০ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশের সময় এক রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছয় কোটি টাকার ২ লাখ পিস ইয়াবা উদ্ধার ও পরিবহনকাজে ব্যবহৃত মাছ ধরার বোটটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার পেকুয়ার মগনামা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন— নুরুল আবছার (৩২), মো. মেহের আলী (৩৯), আব্দুল হামিদ (৩৭), মো. কালু (২৩) এবং রোহিঙ্গা নুরু হাসান (৩৩)।

র‌্যাব জানায়, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে একটি ফিশিং বোটে করে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল মাদক ব্যবসায়ীরা। ফিশিং বোটটি কক্সবাজার জেলার বদরখালী হয়ে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারার দিকে প্রবেশ করার চেষ্টা করে। একপর্যায়ে ফিশিং বোটটি সুকৌশলে পালিয়ে পেকুয়ার মগনামা লঞ্চঘাটে থামে। এসময় সেখান থেকে ফিশিং বোটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একইসঙ্গে বোটে থাকা মাছ রাখার ড্রাম থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে টেকনাফের সীমান্ত এলাকা থেকে সাগর পথে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। উদ্ধারকৃত মাদক এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...