উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৯:১৩ এএম

সৌদি সরকারের অর্থায়নে, সৌদি আরবের সরকার প্রধান ও পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদের উদ্যোগে বিভিন্ন দেশে রমজান মাস উপলক্ষে ইফতার, খেজুর ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে প্রায় ৫০ হাজার রোজাদারকে ইফতার, ৪০ টন খেজুর ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ করা হবে।

শনিবার (২৫ মার্চ) ঢাকাস্থ সৌদি দূতাবাসে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ ও টেলিভিশন ব্যক্তিত্বগণের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসূফ আল-দুহাইলান এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত রিলিজিয়াস এটাচে জনাব মুবারক বিন আমেক আল-আনাযি, সৌদি মিলিটারি এটাচে ব্রিগেডিয়ার মুনিফ আল-হারবী, ধর্ম মন্ত্রীর একান্ত সচিব জনাব সাদেকুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে দেশের প্রায় ৩৫টি অঞ্চলে ইফতার, ৪০ টন খেজুর বিতরণ ও প্রায় এক লাখ কোরআন শরিফ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সৌদি সরকারের বাদশাহ ফাহাদ কুরআন শরিফ প্রিন্টিং কমপ্লেক্স কর্তৃক মুদ্রিত কোরআন শরিফ ও বঙ্গানুবাদ বিতরণ করা হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...