ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৪ ৯:৪৬ এএম

ফেনীর পরশুরামে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এক মসজিদের ইমামকে রাজসিক বিদায় দিয়েছে গ্রামবাসী। পরশুরামে এ ধরনের ঘটনা এবারই প্রথম।

মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ মালিপাথর জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী আহমাদুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

দীর্ঘ ৪৯ বছর ইমামতি করে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করেন আহমাদুর রহমান।

সুদীর্ঘ এ সময়ে মানুষের সুখ- দুঃখে, বিপদে পাশে ছিলেন তিনি। বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই মসজিদ কমিটির কাছে অবসর চান।

গ্রামবাসীও তাকে প্রাপ্য সম্মান দিতে ভুল করেনি।
মৌলভী আহমাদুর রহমানের ছেলে প্রবাসী আবদুল মোতালেব বলেন, মানুষ আমার বাবাকে শ্রদ্ধা ও সম্মান করে।

গ্রামবাসী ও মসজিদ কমিটি আমার বাবাকে রাজকীয় বিদায় দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এলাকার মানুষ প্রবীণ এ ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মালিপাথর, শালধর বাজার, ধনীকুন্ডা, রাজষপুর, মনতলা, গাবতলা ও নিলক্ষী গ্রাম ঘুরিয়ে বিদায় সংবর্ধনা দেয়।

পাঠকের মতামত

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer