প্রকাশিত: ০২/১০/২০১৯ ১:২৮ পিএম , আপডেট: ০২/১০/২০১৯ ১:৩১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক গণমাধ্যমকে বলেন, গতকাল রাত ১০টার দিকে তারা খবর পান যে কক্সবাজার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে সীতাকুণ্ডের কেশবপুর এলাকায় আশ্রয় নিয়েছে। রাত ১১টার দিকে তারা ওই এলাকায় অভিযান শুরু করেন। পরে কেশবপুরের মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের ভাড়ার ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি মামলা হবে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে পাঠানো হবে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer