প্রকাশিত: ১০/০৭/২০২০ ৫:৩২ পিএম

কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যংয়ের বালুখালী এলাকা থেকে ৩,০০,০০০ পিস ইয়াবাসহ ২ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানার হোয়াইক্যংয়ের বালুখালী (তুলাতলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিণে কক্সবাজার- টেকনাফ পাঁকা রাস্তার পাশে কালভার্টের নিচ দিয়ে প্রবাহিত ছােট ছড়া দিয়ে পায়ে হেটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল ১০ জুলাই ভাের আনুমানিক সাড়ে ৫ টায় উক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লােঁহার তৈরি কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী মােঃ শফিক (২৫), পিতা মােঃ ইলিয়াছ, মাতা-নুরবাহার, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-০৮ W, ব্লক-এ-১৯, থানা-উখিয়া, জেলা কক্সবাজার,আব্দুল করিম (২২) পিতা-আবুল কাশেম, মাতা-নুর জাহান, সাং-হােয়াইক্যং বালুখালী (তুলাতলি) কোলা মিয়া গুনাপাড়া ওয়ার্ড নং-২, ইউপি-হোয়াইক্যং থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে ধৃত করে। ধৃত আসামীদের সহযোগী অজ্ঞাতনামা ৩ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের কাঁধে থাকা ২ টি পাটের বস্তা তল্লাশী করে মােট ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করে যে, পলাতক আসামীদের সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নাফ নদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে থাকে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা প্রায়।র‍্যাব-১৫ এর মিডিয়া সমন্ধয়ক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ইয়াবা আটকের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer