প্রকাশিত: ২১/০৫/২০১৯ ৫:২৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের টেকনাফ থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, আটককৃতদের পেটে ৩ হাজার ১৫০ পিস ইয়াবা পাওয়া গেছে।

সোমবার (২০ মে) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে তল্লাশির সময় একটি বাস থেকে ওই তিন নারীকে আটক করা হয়। মঙ্গলবার (২১ মে) বিকাল ৩টার দিকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান টেকনাফ–২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল।

আটক তিন রোহিঙ্গা নারী হলেন টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরের জাফর আহম্মদের স্ত্রী নূর হাওয়া (৩৫), মৃত মোহাম্মদ ছিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও উত্তর আলীখালী এলাকার জুবাইর হোসেনের স্ত্রী সেতারা (৩০)।

লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘কিছু নারী পেটের ভেতর করে ইয়াবা পাচার করছে –এমন সংবাদ পেয়ে গতকাল (সোমবার) রাতে টেকনাফের হোয়াইক্যং বিওপির চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীকে সন্দেহ হলে তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে এক্স-রে করে তাদের পেটে ইয়াবা বহনের বিষয়টি ধরা পড়ে।’

তিনি আরও জানান, আটককৃতরা টেকনাফের হ্নীলা আলীখালী এলাকার রোহিঙ্গা শিবিরে থাকতো। তাদের কাছে ভুয়া বাংলাদেশি আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...