প্রকাশিত: ১১/১১/২০১৯ ৯:৫০ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
ওয়াল্ড সী ইকোনমিক জোনের পৃথক ৩ টি সামিটে যোগ দিতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সোমবার ১১ নভেম্বর বিশ্বের ৩ টি দেশ সফরে যাচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসনের নির্ভরযোগ্য একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র মতে, আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ইউরোপের দেশ মোনাকো’তে, ১৬ ও ১৭ নভেম্বর ফ্রান্সের প্যারিসে এবং ১৮, ১৯ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সী ইকোনমিক সামিটে যোগ দিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর চেয়ারম্যান পবন চৌধুরী (সচিব) এর নেতৃত্বে ৯ সদস্যের সরকারের একটি প্রতিনিধিদল সোমবার ১১ নভেম্বর রাতেই ঢাকা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশ ত্যাগ করবেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এই প্রতিনিধিদলের অন্যতম সদস্য হিসাবে এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামিট গুলোতে যোগ দিচ্ছেন। সারাবিশ্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সমৃদ্ধ ও আধুনিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ বর্তমানে এক নম্বরে রয়েছে। সুত্র মতে, কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা অর্থনৈতিক অঞ্চল এরমধ্যে র‍্যাঙ্কি-এ শীর্ষে অবস্থান করছে। ৩ টি দেশে ওয়াল্ড সী ইকোনমিক জোনের সামিটে যোগদান শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সহ প্রতিনিধিদল আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ওয়াল্ড সী ইকোনমিক সামিটে যোগ দিতে বিদেশে অবস্থানকালীন সময়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব- উপসচিব) মোহাম্মদ আফসারুল আফসার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকবেন বলে সুত্রটি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি মিয়ানমারের স্ক্যাম সেন্টারে মৃত্যুর হাত থেকে ফিরে থাইল্যান্ডে ...
Single Page Footer