প্রকাশিত: ০৭/০৮/২০২০ ৭:২৪ পিএম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়ক এলাকা থেকে ৩১ হাজার ৫০০টি ইয়াবাসহ একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন, কক্সবাজারের রামু এলাকার মৃত মো. হোসেনের ছেলে মো. আলাউদ্দিন।

র‍্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা ইয়াবার এই চালান আটক করতে মাঠে নামে র‍্যাব। এর প্রেক্ষিতে বাকলিয়া থানার তুলাতলি বাজার সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। তথ্য অনুযায়ী কক্সবাজার থেকে আসা একটি ট্রাককে থামার সংকেত দেয়। এ সময় ট্রাক থামিয়ে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে র‍্যাব সদস্যরা ট্রাকের হেলপারকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ট্রাকের ভেতর থেকে ৩১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়৷ ইয়াব পাচারে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...