প্রকাশিত: ১৫/০৪/২০১৭ ২:৩৯ পিএম

জসিম মাহমুদ ::
টেকনাফে ২ লাখ ৭০ হাজার পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।আজ সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মুল্য ৮ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল ওই স্থানে অভিযান চালান। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সম্ভাব্য স্থান তল্লাশি করে পলিথিন মোড়ানো একটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তা থেকে ২লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।তিনি আরও জানান, জব্দ হওয়া ইয়াবা গুলো বিজিবি’র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer