প্রকাশিত: ০৩/০৭/২০১৭ ৩:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৪ পিএম

নিউজ ডেস্ক::
আগামী ২৩ বা ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার একথা জানিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই দুই দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করবেন।

চূড়ান্ত তারিখ ঘোষণা হলে ওই দিন ফলাফলের অনুলিপি সর্বপ্রথম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী ফল অবমুক্ত করার পরে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলের মাধ্যমে ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২৩ ও ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।

পাঠকের মতামত

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...
Single Page Footer