প্রকাশিত: ২০/০৭/২০১৮ ২:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৯ এএম

ডেস্ক নিউজ- বালিশের বিকল্প হিসেবে ২৩০ বছর ধরে কম্বল ব্যবহার করে আসছিলেন বাংলাদেশে কারাবন্দীরা। অবশেষে এই প্রথম বন্দীদের ঘুমানোর জন্য দেশের কারাগারগুলোতে তুলার বালিশ সরবরাহ করা হচ্ছে।

১৭৮৮ সালে ঢাকার নাজিমুদ্দিন রোডে প্রথম একটি ‘অপরাধী ওয়ার্ড’ তৈরি করা হয়, যা পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে উন্নীত হয়। কিন্তু সেখানে শুরু থেকেই বন্দীদের ঘুমানোর জন্য কোন বালিশ দেয়া হতো না। দেশের সবগুলো কারাগারে এই নীতি অনুসরণ করা হয়।

তার বদলে প্রত্যেককে তিনটি করে কম্বল, একটি প্লেট ও একটি গামলা দেয়া হতো বলে এআইজি আব্দুল্লাহ আল মামুন ডেইলি স্টার পত্রিকাকে জানিয়েছেন। শুধু ডিভিশনপ্রাপ্ত ও হাসপাতালে ভর্তি বন্দীরা বালিশ ও মশারি ব্যবহার করতে পারেন।

তিনটি কম্বলের একটি বিছানোর জন্য, আরেকটি ভাঁজ করে বালিশের মতো ব্যবহার করা এবং অন্যটি গায়ে দেওয়ার জন্য।

তবে এই ব্যবস্থায় পরিবর্তন এনে আগামী অক্টোবর থেকে সকল বন্দীকে পর্যায়ক্রমে বালিশ সরবরাহ করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে সারাদেশে ৬৮টি কারাগারে বন্দীর সংখ্যা প্রায় ৮০ হাজার।

কারা সূত্রে জানা গেছে, ‘বন্দীদের আরামে ঘুম ও স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই কারা প্রশাসন একটি করে বালিশ সরবরাহের কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে ই-টেন্ডারের মাধ্যমে ১৬ হাজার ৪২০টি তুলার বালিশ ক্রয় করা হয়েছে। এছাড়াও ৫০ হাজার ৩৫৫টি বালিশ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি বালিশের ক্রয়মূল্য কভারসহ তিনশ টাকা।’

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, ‘নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আরামদায়ক ঘুমের জন্য বালিশ অন্যতম একটি উপাদান। তাই মানবাধিকার রক্ষায় ও বন্দীর সুস্বাস্থ্যের কথা ভেবে এই প্রথমবারের মতো বন্দীদের আরামদায়ক তুলার বালিশ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে।’

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer