উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২০/১২/২০২৩ ৬:১২ পিএম

কক্সবাজারের উখিয়ায় মাদক বিক্রির নগদ টাকা ও ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০), উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিলি এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

র‌্যাব জানায়, উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল সর্দার বাড়ি এলাকায় মঞ্জুর আলমের বসত বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্য পাওয়া পায় র‌্যাব। তারই প্রেক্ষিতে মঙ্গলবার ৫টা ১০ মিনিটে উক্ত স্থানে র‌্যাব মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ির সামনে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মঞ্জুর আলম কে আটক করা হয়। এসময় মঞ্জুর আলমের দেহ এবং তার সাথে থাকা বস্তা তল্লাশী করে ১ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৫০০ টাকা, ০১টি এন্ড্রয়েড ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে। এরপর নানা পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত আলামতসহ আটক মঞ্জুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দায়ের করে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...