উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০১/২০২৩ ৭:৫৯ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় অভিযান চালিয়ে লক্ষাধিক পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে সকাল ৮টার দিকে হ্নীলার ফুলের ডেইল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে ওসিউর রহমান (৪৮) ও মো. শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)।


মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হ্নীলা ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কতিপয় ব্যক্তিসহ পরস্পর যোগসাজশে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...