প্রকাশিত: ১৭/০৮/২০১৮ ৮:০২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১লক্ষ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নির্দেশে এস.আই চন্দন চন্দ্র দাশ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স টেকনাফ কক্সবাজার সড়কের তুলাবাগান এলাকায় কক্সবাজারমুখী হাইয়েস চট্রমেট্টো ছ-১১-১৪৫৮ তল্লাশী চালিয়ে গাড়ির স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১লক্ষ পিস ইয়াবাসহ মোঃ বেলাল (২৫) কে আটক ও হাইয়েস জব্দ করা হয়। মোঃ বেলাল উখিয়া উপজেলার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের রামু থানায় মামলা দায়ের করেছেন বলে তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...