উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২৩ ২:৪৫ পিএম
Single Page Top

ঢাকা-কক্সবাজার-ঢাকা পথে আগামী ১ ডিসেম্বর থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। একই দিন ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে আরেকটি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, দেশের উত্তরাঞ্চলের পথে মানুষের রেল যাতায়াত আরো সহজ করতে বুড়িমারী এক্সপ্রেস নামের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।

রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। একই দিন কক্সবাজার যাওয়ার নতুন পথে চালু হচ্ছে নতুন ট্রেন।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer