প্রকাশিত: ০৩/০৮/২০১৮ ২:৩৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
দেশে নিবন্ধন দেয়া গাড়ির সংখ্যা ৩৫ লাখ হলেও বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছে ১৬ লাখের মতো । ফলে অন্তত: ১৯ লাখ অদক্ষ চালককে ধরতে হচ্ছে গাড়ির স্টিয়ারিং। পরিবহন বিশ্লেষকরা বলছেন, দেশে যত সড়ক দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগ হচ্ছে অদক্ষ চালকের কারণে। গত ৬ মাসের পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় দিনে মারা গেছে ১৩ জন।

এভাবেই দুর্ঘটনা ঘটছে রাজধানীতে সড়কে। বিজয়স্মরণী, মানিক মিয়া এভিনিউ, কাকরাইল,পল্টন মোড়, উত্তরায়সহ রাজধানীর গণপরিবহনের দুর্ঘটনার চিত্র প্রায় একই রকম।

বুয়েটের দুর্ঘটনা গবেষনা প্রতিষ্ঠানের তথ্য, গত ছয়মাসে ঢাকায় দুর্ঘটনা হয়েছে ১৭৪টি। আর এতে মারা গেছে ১৬৭জন। আর সারা দেশে ২০০৫ দুর্ঘটনায় প্রাণ গেছে ২৩৪২ জনের। এ অনাকাঙ্খিত মৃত্যুর জন্য প্রশিক্ষিত চালক আর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবকে দায়ি করেন তারা।

বিআরটিএ’র তথ্য, গত জুন পর্যন্ত দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭০টি। আর এই সময়ের বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছে ১৮ লাখ ৬৯ হাজার ৮১৬ জনকে। ফলে সাড়ে ষোল লাখের বেশি চালকের ঘাটতি থাকার কথা। আর এই ঘাটতি পূরণ করা হচ্ছে অদক্ষ কিংবা গাড়ি ধোয়া-মোছা করে চালক বনে যাওয়াদের দিয়ে। মুলত এরাই দুর্ঘটনা ঘটাচ্ছে বেশি- বলছেন বিআরটিএ রোড সেফটি পরিচালক, মাহাবুব-ই-রব্বানি।

পুলিশ প্রশাসন আর বিআরটিএ আরও আন্তরিক হলে স্বল্প সময়ের মধ্যে দেশে পর্যাপ্ত সংখ্যক দক্ষ চালক তৈরি সম্ভব বলে মনে করেন পরিবহন গবেষকরা।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...