প্রকাশিত: ০৮/০৫/২০২১ ৩:২৫ এএম

govরোহিঙ্গাদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যান আগামী ১৮ মে ঘোষণা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জাতিসংঘ এই পরিকল্পনা চূড়ান্ত করেছে।

শুক্রবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতবারের মতো এবারও ৯০ কোটি ডলারের বেশি সহায়তার জন্য দাতাদেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে। রোহিঙ্গাদের সহায়তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের আলোচনা হয়েছে।

এতে আরও বলা হয়, মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী ১৮ মে যৌথ রেসপন্স পরিকল্পনায় যুক্তরাষ্ট্র বরাবরের মতো এবারও বড় ধরনের অবদান রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের ওপর গণহত্যা-নির্যাতনের যে তদন্ত চলছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ সহযোগিতা করবে বাংলাদেশ। আগামী বছর এক লাখ ২৫ হাজার শরণার্থীকে গ্রহণ করার বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি রাষ্ট্রদূতকে বাস্তুচ্যূত রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে তার দেশে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালে দলে দলে রোহিঙ্গারা প্রাণের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer