উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০১/২০২৫ ১০:১০ এএম , আপডেট: ২৯/০১/২০২৫ ১০:১০ এএম

উখিয়া ও টেকনাফ শরনার্থী শিবিরে সব মিলিয়ে বর্তমানে ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

এর মধ্যে রোহিঙ্গাদের সংখ্যা ১০,০৫,৫২০ জন। পরিবারের সংখ্যা ২,০৪,২৭৪টি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমানে ১.৩ মিলিয়ান রোহিঙ্গা।

বাংলাদেশে অবস্থান কমিশনারের কার্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশে অবস্থানরত নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা ১০,০৫,৫২০ জন, যার মধ্যে ২,০৪,২৭৪ পরিবার রয়েছে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে ৫২ শতাংশ শিশু, ৪৪ শতাংশ প্রাপ্ত বয়স্ক, ৪ শতাংশ বয়ান্ত রয়েছে।

এদের মধ্যে ৪৯২,৭০৫ জন পুরুষ (৪৯ শতাংশ), ৫১২,৮১৫ জন মহিলা (৫১ শতাংশ) রয়েছে।

বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রতি বছর আনুমানিক ৩০ হাজার নতুন শিশু জন্ম গ্রহণ করে।

মুখপাত্র আরও বলেন, বিভিন্ন সময়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

১৯৭৭-৭৮ সালে ২০০,০০০ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে যার মধ্যে ১৯০,০০০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যায়।

১৯৯১ সালে ২৫০,৮৭৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করে যার মধ্যে ২৩৬,৫৯৯ রোহিঙ্গা ফিরে যায়।

পরবর্তীতে ২০১২-২০১৬ সালে প্রায় ৮৭,০০০ জন এবং ২০১৭ সালে ৮৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে।

তা ছাড়া ২০২৪ সালে নতুন করে আনুমানিক ৬৪,৭১৮ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, যাদের বায়োমেট্রিক পরিচিতি বর্তমানে সংগ্রহ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...