প্রকাশিত: ১৬/০৪/২০১৭ ৯:২৮ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারে আনুমানিক ১২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ২৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২৯ কোটি ৪০ লাখ টাকা। এক দিনে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধারের ঘটনা এটি।

 

সকালে র‍্যাবের অভিযানে চট্টগ্রামের গভীর সমুদ্র থেকে ২০ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে কক্সবাজারের টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

দুপুরে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা অনুসন্ধানের ফলশ্রুতিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মিয়ানমার এবং এ দেশীয় চোরাচালানীদের “আনোয়ারা-গহিরা” ভিত্তিক বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে।

 

অপরদিকে, টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ভোরে তার নেতৃত্বে হারিয়াখালী সাগরে বিজিবির একটি টহল দল ওঁত পেতে থাকে। এ সময় ৩/৪ জন লোক মাথায় বস্তা নিয়ে সাগর পাড় থেকে উঠে আসছিল। বিজিবি সদস্যরা তৎক্ষনাৎ পাচারকারীদের চ্যালেঞ্জ করে। তাদের (বিজিবি) উপস্থিতি দেখতে পেয়ে পাচারকারীরা বস্তাগুলো ফেলে সাগরে অবস্থিত বোট দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধারের পর গণনা করে তাতে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পান।

 

র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে আভিযানিক দল চট্টগ্রামের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে তল্লাশি করে ২০ লাখ পিস ইয়াবাসহ ০৮ জনকে আটক করে।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...