প্রকাশিত: ২২/১২/২০১৭ ৯:০৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১১ এএম

পঞ্চগড়: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে কোনও গণতন্ত্র নেই। কারো অধিকার নেই। চারদিকে লুটপাট চলছে। আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রকাশ্যে দিনের বেলায় লোক তুলে নিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে। কোনও বিচার নেই। ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা, সেখানে এখন ৬০ টাকা কেজি দরেও চাল পাওয়া যাচ্ছে না।’

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হকিুলল ইসলামের নির্বাচনী পথ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যদি সত্যিকার অর্থে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’

এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, বোদা পৌরসভার ধানের শীষের মেয়র প্রার্থী হকিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পথ সভা শেষে বোদা বাসস্টান্ড চত্বরে ধানের শীষের পক্ষে প্রচার চালান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer