প্রকাশিত: ২২/০৬/২০২০ ১১:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ১০ জুলাই এর মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হবে। এজন্য বিস্ফোরক অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের ছাড়পত্র ইতিমধ্যে পাওয়া গেছে। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ছাড়পত্র চলতি সপ্তাহের মধ্যে পাওয়া যেতে পারে। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি টিম গত ২০ জুন কক্সবাজার জেলা সদর হাসপাতালে সরেজমিনে এসে প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা পরিদর্শন করে গেছেন। এ ছাড়পত্রটি পেলেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করার কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ১০ জুলাই এর মধ্যে এটি চালু করার টার্গেট করা হয়েছে।কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF (ইউনিসেফ) ৫৫ লক্ষ টাকারও বেশী অর্থ ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টটি নির্মাণ করছে। উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন আরো বলেন, প্রকল্পটির অবকাঠামো সহ ৮০% নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকী ছাড়পত্রটা পেলেই অক্সিজেন ট্যান্ক, জেনারেটর স্থাপন সহ অবশিষ্ট কাজ আগামী ৯ জুলাই এর মধ্যে ১০০% ভাগ শেষ করে ১০ জুলাই প্ল্যান্টটি চালু করা হবে ইনশাআল্লাহ। এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টটি চালু করা হলে এটি হবে দেশে জেলা সদর হাসপাতালে স্থাপিত প্রথম সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer