প্রকাশিত: ২০/০৫/২০২১ ৯:২৬ এএম , আপডেট: ২০/০৫/২০২১ ৯:২৯ এএম

ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোজকিশ। আগামী ২৫ থেকে ২৭ মে তিনি ঢাকা ও ইসলামাবাদ সফর করবেন। জাতিসংঘ সদর দফতর এ তথ্য জানিয়েছে।
এক টুইটার বার্তায় ভলকান বোজকিশও বিষয়টি নিশ্চিত করেন। জাতিসংঘ সদর দফতর জানায়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এ ছাড়া ভোলকান বোজকির ঢাকা সফরকালে ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য দেবেন। এতে বৈশ্বিক সংকট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বহুপক্ষীয় ও জাতিসংঘ ব্যবস্থা গুরুত্ব পাবে। তিনি বাংলাদেশে জাতিসংঘ দলের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরেও যাবেন। সেখানে তিনি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকাণ্ড সরেজমিন দেখবেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...