প্রকাশিত: ১৬/০৬/২০২০ ৭:১৬ এএম

হেলাল উদ্দিন, টেকনাফ::
টেকনাফের হ্নীলায় ভারি বৃষ্টিতে পাহাড় ধ্বসে আমান উল্লাহ নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশোর উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার মুফিজ আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বশির আহমদ মেম্বার জানান, সোমরার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির আঙ্গিনায় পাহাড় ঘেষে গড়ে তোলা ওয়াশ রুমে গোসল করে করতে গেলে হঠাৎ বিকট শব্দে পাহাড় ভেঙ্গে আমান উল্লাহসহ বাড়ির উপর পড়ে। স্থানীয়রা এসে মাটির নিচ থেকে আমান উল্লাহকে মৃত উদ্ধার করেন। এছাড়া বাড়িটি ভেঙ্গে যায়।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী পাহাড় ধ্বসের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে বসতঘর গড়ে তোলায় এ ধরণের ঘটনা ঘটছে।

পাঠকের মতামত

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...

কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শাখা থেকে গ্রাহকের ৩৩ লক্ষাধিক টাকা উধাও -থানায় জিডি

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ...