প্রকাশিত: ১২/০৬/২০২০ ৩:৪৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের হোটেল সী-কুইন এর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কবির আহমদ সওদাগর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। শুক্রবার ১২ জুন বেলা দেড়টার দিকে তিনি শহরের নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে স্ট্রোক করলে তাঁকে বাড়ি থেকে তাৎক্ষণিক শহরের খতিব আল ফুয়াদ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসগণ তাঁকে মৃত ঘোষনা করেন।

মরহুম কবির আহমদ সওদাগর কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, কক্সবাজার কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।

মরহুম কবির আহমদ সওদাগরের এর জ্যেষ্ঠ সন্তান মোশাররফ হোসেন খোকন মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। মরহুম কবির আহমদ সওদাগরের মৃত্যুর সংবাদে পুরো কক্সবাজারে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...