প্রকাশিত: ০৪/০২/২০২০ ৮:০৫ পিএম

কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের তারকামানের হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’ এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া ও সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এছাড়া হোটেল সী-গালসহ সবাইকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয় ও সতর্ক করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হাবিব এর নেতৃত্বে এই অভিযান চালান হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...