প্রকাশিত: ২৬/১২/২০১৯ ১০:১৫ এএম

কুমিল্লায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা। গতকাল বুধবার নিজ গ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামে বিয়ে করেন তিনি।

বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩০০ জন। বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরালয়ে রওনা হন নাছির। সেখানে পৌঁছে মাত্র এক ঘন্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরে আসেন পিত্রালয়ে। একজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা বুধবার বিয়ে করেছেন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মান্নানের কন্যা জান্নাতুল মাওয়া প্রিয়াকে।
দুতিয়াপুর থেকে চন্ডিপুরের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। কিন্তু সামান্য এ পথ পাড়ি দিতেই বর নাছির উদ্দিন মির্জা ভাড়া করে এনেছেন হেলিকপ্টার। বিকেল পৌনে ৩টায় মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরালয়ে পৌঁছান নাছির। এক ঘন্টার মধ্যেই বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে কনেকে সঙ্গে নিয়ে ফিরে আসেন পিত্রালয়ে।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বসেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। মাত্র এক ঘণ্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে কনের বাড়িতে গেছেন।’

তিনি বলেন, ‘বিয়েতে বরযাত্রী ছিল প্রায় ৩০০। বর হেলিকপ্টারে গেছেন, আমরা মাইক্রো আর বাইকে গেছি। বৃহস্পতিবার বৌ-ভাত অনুষ্ঠিত হবে। বিয়েতে উকিল হয়েছেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।’
জানতে চাইলে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি। ফেসবুকেও দেখিছি। তবে নাছিরের বিয়েতে আমি দাওয়াত পাইনি।’

ছাত্রলীগ নেতার হেলিকপ্টারে চড়ে বিয়ে নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই।’

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...